editor
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৩
আগামী ৯ই জুলাইয়ের দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে ১৩টি উপজেলা ও ৫ টি পৌর যুবদলের আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের পরিচালনায় নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জুমের মাধ্যমে (ভার্চুয়ালী) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
সভায় জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কবৃন্দ অংশ নেন।
সভায় সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ৪ জুলাই তারিখের মধ্যে সকল উপজেলার অধীনস্থ ইউনিয়ন ও সকল পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড সমন্বয়ে প্রস্তুতি সভা করতে হবে। পাশাপাশি বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে যোগাযোগ রেখে প্রচার প্রচারণা চালানো অব্যাহত রাখতে হবে। সমাবেশে তৃনমূল যুবদল নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।এবং আগামী ৫ জুলাই বিকাল ৪ ঘটিকার প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর নেতৃবৃন্দের উপস্থিতির আহবান জানানো হয়।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 2 বুধবার (২৪
7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
6 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা