editor

প্রকাশিত: 11:45 AM, July 2, 2023

তৃণমুল পর্যায়ে আ’লীগ-কে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান 

তৃণমুল পর্যায়ে আ’লীগ-কে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান 

জৈন্তাপুর প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন ইমরান আহমেদের জন্য জৈন্তাপুরবাসী ধন্য এমনটি নয় বরং জৈন্তাপুরবাসীর জন্য ইমরান আহমেদ ধন্য।আজ জৈন্তাপুরের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসায় আপনাদের সামনে আমি মন্ত্রী ইমরান আহমেদ হয়ে এসেছি।বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থেকে এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আপনাদের দোড়গড়ায় পৌঁছে দেওয়া এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ-কে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রধানমন্ত্র শেখ হাসিনা’র হাত-কে আরও শক্তিশালী করতে হবে। তিনি তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগ-কে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

শনিবার (১ জুলাই) সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: জালাল উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

এর আগে সকালে সিলেট সার্কিট হাউস থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে হরিপুর মাদ্রাসার প্রবীন আলেমেদ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী ইউসুফ( রহ) এর কবর জিয়ারত করেন। পরে অসুস্থ উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি মো আলাউদ্দিন আলীসহ প্রবীণ নেতাদের বাড়ীতে যান এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেন।

উপজেলায় কয়েকদিনের অবিরাম বর্ষণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তিনি বিভিন্ন স্পটে বিরতি দিয়ে দেখেন। বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে পৌছালে বৈরী আবহাওয়ার মধ্যেও শ্লোগানে শ্লোগানে তাকে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর তিনি মঞ্চে উঠে এলে উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মন্ত্রীর সাথে করমর্দন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে