editor
প্রকাশিত: 10:04 PM, July 6, 2023
বিশিষ্ট রুমি গবেষক ও সাংবাদিক সারওয়ার চৌধুরী বলেছেন, জগত বাস্তবতার ভেতরের বিশেষ জ্ঞান ও বাইরের জ্ঞান রুমি অনুধাবন করতে পেরেছিলেন অসাধারণভাবে। সেই অতুলনীয় উপলব্ধি তাঁর এসেছিল মাওলানা শামস তাবরিজির সাক্ষাত পেয়ে। তাবরিজি তাঁকে দেখিয়েছেন মহাবিশ্বব্যবস্থায় ভালবাসা-ই সারাৎসার, যে-ভালবাসার শুদ্ধতা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। রুমি আমাদের জানান, ভালবাসা হল—কৃতজ্ঞতা। আল্লাহর সৃষ্টিকে ভালবেসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যেখানে বিশুদ্ধ ভালবাসা ফোটে সেখানে কৃতজ্ঞতা প্রকাশ পায়। রুমির সাহিত্য, কথা-আলাপ সবকিছুতে সমগ্রের প্রতি ভালবাসা ফুটেছে অতুলনীয়ভাবে। তাই সেই ত্রয়োদশ শতকে সৃষ্ট রুমির সাহিত্য আজও প্রাসঙ্গিক বিস্ময়করভাবে।
তিনি গত ৫ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে মরমি কবি, বিখ্যাত আলেম, হযরত মাওলানা জালাললুদ্দিন রুমি রহ.কে নিবেদিত সেমিনার ও সংগঠনের ৩য় নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সৈয়দ মবনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও গল্পকার সেলিম আওয়াল, কবি সালেহ আহমদ খসরু, লন্ডন বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাছির আহমদ।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, লোকগবেষক আবু সালেহ আহমদ, সরকারি প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক সেয়দ রেজাউল হক, ঔপন্যাসিক সিরাজুল হক, সাংবাদিক ফাতাউর রহমান।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে লেখা পাঠ করেন, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, ছড়াকার কবির আশরাফ, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি কামাল আহমদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল।
সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সত্য ইতিহাস মানবের পথ চলার পাথেয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের