editor
প্রকাশিত: 2:25 PM, July 13, 2023
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে সিএনজি চালকসহ ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল বুধবার (১২ জুলাই) রাত ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো- সিএনজি চালক জাবেদ আলী (৩৫) ও যাত্রী লোকমান হোসেন (২৮)। অন্য অজ্ঞাত এক যাত্রীকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এঘটনার প্রেক্ষিতে ওই দিন রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি ও অটোরিক্সা চালকরা। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্রাসে অবরোধ তুলে নেয় চালকরা।
এলাকাবাসী ও সিএনজি চালকরা জানায়- রাত ৮টায় যাত্রী লোকমান হোসেন সিএনজি দিয়ে জেলার ছাতক উপজেলা সদরে যাওয়ার সময় রাস্তার গর্তে থাকা কাদা পানি ছিটকে গিয়ে গায়ের ওপর পড়ার কারণে ওই উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের শাহজালাল আবাসিক (দিঘলী হাজীবাড়ি) এলাকার চাকলপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সুমন মিয়া, তার সহযোগী শুকুর আলী ও সুজন মিয়াসহ ৮-১০জন সন্ত্রাসী ক্ষেপে যায়। তখন যাত্রী লোকমান ও সিএনজি চালক সন্ত্রাসীদের কাছে ক্ষমা চায়। তারপরও ওই সন্ত্রাসীরা ক্ষমা না করে তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চালাক জাবেদ আলীস ও ২ যাত্রীকে গুরুতর আহত করে। তখন প্রাণ বাঁচানোর জন্য আহত চালক ও যাত্রীরা রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে অন্যান্য সিএনজি চালকসহ স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিতো অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন- যে সকল সন্ত্রাসীরা অন্যায় ভাবে আমাদের চালক ও যাত্রীদেরকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে, তাদেরকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে, আমরা কঠোর আন্দোলনে নামবো। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবেনা।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোহাম্মদ মাঈনুল জাকির জানান- এব্যাপারে তদন্ত পূর্বক শীগ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়