admin

প্রকাশিত: 12:23 PM, December 3, 2024

খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক: আবুল কাহের চৌধুরী শামীম

খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক: আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের যুব সমাজ ক্রমশই নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা দেয়া সচেতন নাগরিকের কর্তব্য।

তিনি সোমবার (২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার কলেজ মাঠে অনুষ্ঠিত ‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর পরিচালনা কমিটির আহ্বায়ক মিছবাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কালো পাথর ফুটবল টিমের সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহীন।

উপজেলার ৫টি ইউনিয়ন আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়ন নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের পৃষ্টপোষক ও ১নং আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্টের পৃষ্টপোষক হোসেন মুরাদ চৌধুরী, দুবাগ ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জালাল উদ্দিন, শেওলা ইউপি চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জহুর উদ্দীন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান ও পৃষ্টপোষক তুতিউর রহমান, ৭নং মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, ৮নং তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলীনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক মনিরুজ্জামান মনির, কয়েছ আহমদ চৌধুরী, শেওলা ইউপির প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সমাজসেবী গিয়াস উদ্দিন, আতাউর রহমান, হারুন আহমদ, ফয়ছল আহমদ ও আব্দুল মানিক প্রমূখ।

টুর্নামেন্টে কুড়ারবাজার ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয়েছে চারখাই ইউনিয়ন টিম। অনুষ্ঠানে আয়োজক ৫টি ইউনিয়ন ছাড়াও উপজেলার কয়েক হাজার ক্রীড়ামোদী ফাইনাল খেলাটি উপভোগ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়