admin
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করছেন সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার প্ল্যানেট আরাফ, লতিফ সেন্টার, কানিজ প্লাজা, ওভারসীজ সেন্টার থেকে গণসংযোগ শুরু করেন। বাদ জোহর গুম কৃত ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। পরে তিনি ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকা ও ২৭নং ওয়ার্ডে গনসংযোগ করেন।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। সিলেট থেকে ঢাকায় যেতে রাস্তায় সারা সময় লেগে যায়। সারা বিশ্বে ট্রেন ভ্রমণ তুলনামূলক নিরাপদ। কিন্তু আমাদের দেশের ট্রেনের অবস্থা অত্যন্ত নাজুক। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সিলেট-ঢাকা রুটে ট্রেনের আধুনিকায়ন করা হবে। যাতে দ্রুততম সময়ে মানুষ চলাচল করতে পারেন।
তিনি গুম কৃত ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন. একজন বাবা তার জীবদ্দশায় ছেলের ফিরে আসার দৃশ্য দেখলেন না, এর চাইতে কষ্টের কী হতে পারে। এ বিষয়ে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। তাঁর পিতা মরহুম মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, নিহার রঞ্জিন পুরকাস্থ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জাহেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
4 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি
2 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ
7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি
6 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার
7 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার
6 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও
3 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা