editor
প্রকাশিত: 11:02 PM, March 14, 2025
সিলেটের সময় :: সিলেট মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন Orphan in Action-এর উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড, জালালাবাদ এলাকায় ২২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল হক রাজু, জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, পরিচালক, হলি সিটি কলেজিয়েট স্কুল, মোহাম্মদ আনহার মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তেরাবালি লিটন, মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রনি আহমেদ এবং মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল মদন মোহন কলেজ, সিলেট, জিসিসি সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “রমজান হলো ত্যাগ ও সংযমের মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। Orphan in Action-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা Orphan in Action-এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন