editor
প্রকাশিত: 10:54 PM, January 16, 2022

বিয়ে করছেন তাসনুভা তিশা
ডেস্ক রিপোর্ট
২০২১ পুরোটাই প্রেম করে কাটিয়েছেন তাসনুভা তিশা। ঘুণাক্ষরেও টের পাননি কেউ। গত মাসেও জানিয়েছিলেন, একা থাকতেই ভালোবাসেন তিনি। চুপিচুপি মন দেওয়া-নেওয়ার পাট চুকিয়ে সুখবর দিলেন ফেসবুকে। শনিবার পারিবারিকভাবে আংটিবদল করলেন তিশা ও সৈয়দ প্রিন্স আসকার। আগামী মাসে বিয়ে করতে যাচ্ছেন তাঁরা।
ফেসবুকে আংটি পরানোর ছবি পোস্ট করার পর কথা হয় তাসনুভা তিশার সঙ্গে। জানালেন, ফেব্রুয়ারি মাসের ২ তারিখে তাঁদের বিয়ে। প্রিন্সের সঙ্গে পরিচয় কীভাবে? তিশা বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসে “ব্যাচ-২০০৩” নাটকের শুটিংয়ে একটি অফিসে গিয়েছিলাম। সেখানকার কর্মকর্তা প্রিন্স। সেখানেই আমাদের কথা হতো, একটু একটু করে কথা বাড়তে থাকে। গত বছরের শুরুতে বুঝতে পারি ছেলেটিকে আমি পছন্দ করতে শুরু করেছি। হয়তো এমন ছেলেকেই এত দিন খুঁজছিলাম। আর কত দিন একা থাকব? বিয়ে তো করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম।’
গত মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। এর মধ্যেই বিয়ের খবর? তিনি বলেন, ‘বিয়ে তো বললেই হয় না। সবকিছু মিলে সময় লাগে। আগে থেকে সবকিছু বলতেও ভয় লাগছিল। এখানে দুই পরিবার যুক্ত ছিল। তারা আমাদের বাসায় এসেছিল। সবকিছু মিলে কমফোর্টেবল জীবন পাব বলেই আমার কাছে এখন মনে হয়েছে। যে কারণে বিয়ের খবর জানাচ্ছি।’
‘আগস্ট ফর্টিন’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর একের পর কাজ করে পরিচিতি পান তিনি। বড় পরিসরের কাজের মধ্যে সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে