editor
প্রকাশিত: 8:50 PM, March 18, 2022

নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে: ভিপি শামীম
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। দেশ স্বাধীনের পর বিদেশীরা বাংলাদেশকে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বলতো। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানিয়ে দিতে হবে। নতুনদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে সবাইকে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করছে। তাদের সকল ষড়ষন্ত্রের দাত ভাঙা জবাব দিতে যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন