editor

প্রকাশিত: 11:21 AM, July 25, 2023

‘খেলা হবে’ সংলাপ আছে কি না জানতে চাইলেন আলিয়া ভাট

‘খেলা হবে’ সংলাপ আছে কি না জানতে চাইলেন আলিয়া ভাট

অনলাইন ডেস্ক
সাধারণত বলিউড সিনেমার প্রচারে সংবাদ সম্মেলনে তারকারা কী করবেন, তার সবটাই আগে থেকে নির্ধারিত থাকে। কিন্তু তিনি তো আলিয়া ভাট। তাই কলকাতায় পা রেখে সংবাদিকদের ধন্যবাদ জানালেন বাংলায়।
শুরু করলেন, ‘নমস্কার কলকাতা। কেমন আছো সবাই। তোমাদের শহরে এসে আমি খুব খুব উত্তেজিত।’ পাশে দাঁড়িয়ে তখন আলিয়াকে সঙ্গ দিচ্ছেন রণবীর সিং। মাঝে বাংলা বলতে হোঁচট খেলেন অভিনেত্রী। দর্শকাসন থেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা হলো। কিন্তু থামিয়ে দিয়ে তিনি বললেন, ‘গতকাল সকাল থেকে রিহার্সাল করছি। আপনাদের দেখে একটু লাইন ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি পুরোটা বলেই তবে থামব!’
স্পষ্ট বাংলাতেই তার রিহার্সাল করা স্বাগত ভাষণ দেন অভিনেত্রী। রণবীর তা শুনে বলে উঠলেন, ‘তোমার মুখে বাংলা শুনে আমারও মন ছুঁয়ে গেল।’
চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কহানি।’ সোমবার এই সিনেমার প্রচার সারতেই কলকাতায় পা রেখেছিলেন সিনেমার রকি এবং রানি। আলিয়া-রণবীরের সঙ্গে ছিলেন পর্দার রানির বাবা-মা অর্থাৎ টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
এই সিনেমাতে বাঙালি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। চরিত্রের নাম রানি চট্টোপাধ্যায়। টোটা এবং চূর্ণীর মতো বাঙালি অভিনেতাদের থেকে অনেকটাই বাংলা শিখেছেন তিনি।
এই সিনেমার ট্রেইলারে আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপটি ভাইরাল হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সূত্রের দাবি, সিনেমাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)।
এই সংলাপটি কি সিনেমাতে থাকছে? কিছুটা ধোঁয়াশা বজায় রেখেই আলিয়া বললেন, ‘অনেকে অনেক কিছু বলছেন। সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা সিনেমার কোনো ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।’
আলিয়া জানান, সিনেমাতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই সংলাপটিকে ব্যবহার করা হয়েছে। তার কথায়, ‘এখনই এর বেশি খোলসা করছি না। দর্শক সিনেমাতি দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।’

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে