editor
প্রকাশিত: 7:22 PM, October 7, 2021

বিয়ানীবাজার পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী ছাবিনা ইয়াছমিন
বিয়ানীবাজার প্রতিনিধি
তিন কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিয়ানীবাজার পৌরসভা সংরক্ষিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাবিনা ইয়াছমিন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ছাবিনা ইয়াছমিন বিজয়ী হয়েছেন। তিন কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট ১১৩৩টি এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নাজমুন নাহার নিপা অটোরিকশা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৫টি। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের তফাৎ ৩৭৮।
কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল যথাক্রমে- ৭নং ওয়ার্ডের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস ২৪৯, অটোরিকশা ১৯০, ৮ নং ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭, অটোরিকশা ৩৫০ এবং ৯নং ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৩৬৭ এবং অটোরিকশা ২১৫ ভোট।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের ভোটের ফলাফল নিয়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোন ফলাফল ঘোষণা করা হয়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, দুই কেন্দ্র থেকে এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে আনারস প্রতীক ৮৮৪ এবং অটোরিকশা প্রতীক পেয়েছে ৫৬৫ ভোট। তিন কেন্দ্রের ফলাফল হাতের আসার পর বেসরকারিভাবে আমরা ফলাফল জানিয়ে দেব।
এদিকে উপ-নির্বাচনের তিন কেন্দ্র পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর এবং বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। কেন্দ্রগুলোর সুষ্ঠু ভোট ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন