editor

প্রকাশিত: 9:07 PM, October 30, 2021

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভপ্রতিদিনের মুন্না

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভপ্রতিদিনের মুন্না

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভপ্রতিদিনের মুন্না

৩১শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর ২০২১ যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCCC)-Gi Conference of Parties এর ২৬তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনের অংশ হিসেবে  শীর্ষ বৈঠক সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল রোববার (৩১ অক্টোবর)  গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রধানমন্ত্রী আগামী ১ ও ২ নভেম্বর উক্ত সম্মেলনের শীর্ষ বৈঠকসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ড ও লন্ডনে যাচ্ছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না। রোববার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। ফয়ছল আহমদ মুন্না ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন। কপ-এর ২৬তম বার্ষিক অধিবেশনের বৈঠক ছাড়াও ৩ নভেম্বর থেকে লন্ডনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।
১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। এ শীর্ষ বৈঠক ১-২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিন সকালে CVF-Commonwealth এর একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। আগামী ৩ থেকে ৮ নভেম্বর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফর করবেন।
এছাড়া ৯ থেকে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন এবং ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এরআগে ২০১৯ সালের ১ জুলাই থেকে ৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে ৬ দিনের সরকারি সফরে চীন গিয়েছিলন সিলেটের এই সাংবাদিক। ফয়ছল আহমদ মুন্না দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ শাদতপুর গ্রামের মৃত আপ্তাব আলী ও জাহানারা বেগম দম্পতির পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না বর্তমানে দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এরআগে তিনি যমুনা টেলিভিশন, চ্যানেল আই ইউরোপ, একুশে  টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী