editor

প্রকাশিত: 9:03 PM, November 14, 2021

সুশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে : প্রফেসর মো. সালেহ আহমদ

সুশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে : প্রফেসর মো. সালেহ আহমদ

সুশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে : প্রফেসর মো. সালেহ আহমদ

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা মানুষের বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা প্রসারিত করে। তাই সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা এই সময়ে আমাদের জন্য খুবই দরকার। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ব্যক্তি চরিত্রের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে সু-পরিবর্তন সাধিত হয়।

তিনি আরও বলেন, পৃথিবীতে মানবিক ও মানুষের কল্যাণে কাজ করতে গেলে মানুষ হতে হবে। তাই আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে সুশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলা। যা কিছু করি না কেনো সুশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে সমাজ, রাষ্ট্র ও বিশ^ময় আমাদের পদচিহ্ন থাকবে।

কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের আয়োজনে তিনদিনব্যাপী নাটক, আবৃত্তি, নৃত্য, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ২টায় মুরারিচাঁদ (এমসি) কলেজের এনেক্স ভবনে থিয়েটার মুরারিচাঁদের মহড়াকক্ষে এই কর্মশালার সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

থিয়েটার মুরারিচাঁদ আয়োজিত এই তিনদিনব্যাপী কর্মশালার সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়। বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার।

থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রেজাউল করিম রাব্বির সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রুহিত আচার্য্যরে পরিচালনায় বক্তব্য রাখেন তিনদিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক কামরুল হক জুয়েল, থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জাকির মোহাম্মদ, কর্মশালার প্রশিক্ষক ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন থিয়েটারের সদস্য শেখ তাসরিন হোসেন, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌমিতা গোস্বামী পপি।

তিনদিনব্যাপী কর্মশালার আবৃত্তি, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

অতিথিবৃন্দ সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এরআগে কর্মশালায় নির্মিত তিনটি প্রযোজনা উপস্থাপনা করা হয়।

উল্লেখ্য, বুধবার থিয়েটার মুরারিচাঁদের মহড়াকক্ষে তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়। নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালাটি ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভিগের প্রায় ৪০ জন শিক্ষার্থী সফলভাবে কর্মশালাটি সম্পন্ন করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে