editor

প্রকাশিত: 8:41 PM, October 22, 2022

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিজেদের অধিকার সম্পর্কে জানা : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিজেদের অধিকার সম্পর্কে জানা : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিজেদের অধিকার সম্পর্কে জানা : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা যাতে জানতে পারে এজন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো- তোমাদের অধিকারগুলো সম্পর্কে জানা। আর কর্মশালায় অংশগ্রহণকারীদের জানার আগ্রহ তৈরি করে দিয়েছে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তবে এই আগ্রহ ধরে রাখতে হবে।
আজ শনিবার (২২ আক্টোবর) সিলেট নগরীর নাইওরপুলের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, চা বাগানের অনেক ছেলে-মেয়ে বর্তমানে দেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। সরকার এখন তোমাদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই তোমাদের স্বপ্নটাকে বড় করতে হবে। এসময় তিনি ইউনিসেফ ও বিডিনিউজকে এত সুন্দর অয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। এই প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রথম আলোর সিলেটের নিজস্ব আলোকচিত্রী আনিস মাহমুদ হ্যালো’র কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত। কর্মশালায় উপস্থিত ছিলেন হ্যালো’র সিলেট জেলা তত্ত্বাবধায়ক বাপ্পা মৈত্র।
এ বছর সিলেটের চা শ্রমিকদের ২০ জন সন্তান এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। তারা সকলেই সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে