editor
প্রকাশিত: 5:15 PM, October 31, 2022

হাজী নওয়াব আলী সবজি মার্কেটের পরিচালনা কমিটি গঠন
সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী সবজি মার্কেটের কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ অক্টেবার শনিবার বিকাল ৩টায় বাজারের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সত্ত্বাধিকারী আব্দুল ফাত্তাহ ফাহিমের সভাপতিত্বে ও মোঃ বুরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মনির হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল হোসেনকে সভপতি, মোঃ বুরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী মার্কেট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন-
সহ সভাপতি মোঃ আফরুজ আলী, মোঃ আব্দুল হাদি, মোঃ আজম আলী ও মোঃ কাপ্তান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোলেমান মিয়া ও আব্দুল মালেক (নাহিদ), সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল রকিব, দপ্তর সম্পাদক মোঃ বাবুল মিয়া, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ তাজ আলী, প্রচার সম্পাদক মোঃ আব্দুল খালিক, সহ-প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ গয়াছ মিয়া, সহ-ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রিংকু তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক রইছ আহমদ, সদস্য- হাফিজ মোঃ জিয়াউল ইসলাম মুহিত, ফয়েজ আহমদ জুনেল, মোঃ হারুন মিয়া, মোঃ নুরুল আলম, মোঃ নজরুল ইসলাম ভুট্টু, মোঃ কাছা মিয়া, মোঃ আব্দুল্লাহ মিয়া, মোঃ দুলু মিয়া, সেলিম আহমদ, মোঃ আফজল মিয়া, মোঃ মুজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান (২), মোঃ আব্দুস সাত্তার, মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজু মিয়া, মোঃ মনির হোসেন।
নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন মার্কেট পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ আফরুজ আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল ফাত্তাহ ফাহিম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হযরত শাহজালাল দারুচ্ছুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিনের মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন