editor

প্রকাশিত: 6:55 PM, April 7, 2019

বিয়ানীবাজারে ছাত্রলীগের হামলায় যুবদল কর্মী আহত

বিয়ানীবাজারে ছাত্রলীগের হামলায় যুবদল কর্মী আহত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য ছালা উদ্দিন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে স্থানীয় ছাত্রলীগের একটি দল ৬ এপ্রিল শনিবার বেলা ২টায় পৌর শহরের মোকাম মসজিদ রোডে এই হামলা চালায়। পরে হামলায় আহত যুবদল কর্মী ছালা উদ্দিন কে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ী পাড়া গ্রামের মৃত মশরফ আলীর পুত্র ও স্থানীয় কাউন্সিলর বিএনপি নেতা মিছবা উদ্দিনের ছোট ভাই।
জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা সেলিম উদ্দিনের সাথে উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর মিছবা উদ্দিনের পরিবারের বিরোধ চলছে। সেই বিরুধের জের ধরে সেলিম উদ্দিনের অনুসারী স্থানীয় ছাত্রলীগ কর্মী আলী হোসেন, সুমন আহমদ ও দেলওয়ার হোসেন গংদের মিছবা উদ্দিনের ভাই যুবদল কর্মী ছালা উদ্দিন এর সাথেও রাজনৈতিক বিরোধ দেখা দেয়। এ অবস্থায় ঘটনার দিন বেলা ২টার দিকে পৌরশহর থেকে বাড়ি ফিরছিল ছালা উদ্দিন। স্থানীয় মোকাম মসজিদ রোডে যাওয়ার পর পূর্ব থেকে সেখানে উৎপেতে থাকা ছাত্রলীগের আলী হোসেন, সুমন আহমদ ও দেলওয়ার হোসেন গংরা তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় তারা ছালা উদ্দিন এর উপর হামলা চালায়। হামলাকারীরা ছালা উদ্দিন কে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায়। পরে ছালা উদ্দিন এর সহপাঠি ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, লোকমুখে শহরের মোকাম মসজিদ রোডে মারামারির খবর কিছুটা শুনেছি। এ বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের