editor

প্রকাশিত: 5:06 PM, February 21, 2021

ফটো জার্নালিস্টদের অন্যরকম ভালবাসা প্রর্দশন ভাষা শহীদদের প্রতি

ফটো জার্নালিস্টদের অন্যরকম ভালবাসা প্রর্দশন ভাষা শহীদদের প্রতি

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যরকম ভালবাসা প্রর্দশন করে এ সংগঠনটি।
সকাল সাড়ে ১০টায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাদা কালো ২১টি বেলুন ও ২১টি বর্ণমাল আকাশে উড়িয়ে দেওয়া হয়। পুরো শহীদ মিনারে তখন অন্য রকম আবহ তৈরি হয়। বিশ্বব্যাপী বাংলা ভাষা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত অতিথিরা প্রত্যেকে বেলুন উড়িয়ে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযোদ্ধের আন্দোলনে ফটো সাংবাদিকদের চিত্র বাংলার সর্বস্তরের মানুষের মাঝে অনুপ্রেরণা যোগিয়েছে। আজ তারা ভাষা শহীদ ও মাতৃভাষার পতি যে সম্মান পর্দশন করেছে তা সিলেটের জন্য তথা বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেছেন- ভাষা শহীদ ও মাতৃভাষার জন্য সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যে ব্যতিক্রমধর্মী সম্মান পর্দশন করেছে তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির পেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক পভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির পথম পতিরোধ এবং জাতীয় চেতনার পথম উন্মেষ। এই দিনটি বাঙালির ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসন লাভ করেছে।
এর পূর্বে সকাল ১০টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের পতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাফাদার, সিসিকের পধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সম্মেলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী , কোষাধ্যক্ষ শমসের জামাল, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ইমজার সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী,সম্মেলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির ভারপাপ্ত সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, নির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, শংকর দাস, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ, সংগঠনের সদস্য শাহ মোহাম্মদ কয়েছ, জাবেদ আহমদ, নুরুল ইসলাম, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ, শহিদুল ইসলাম, রেজা রুবেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে