editor

প্রকাশিত: 6:44 PM, December 25, 2022

গণভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ 

গণভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ 

গণভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ২২তম জাতীয় সম্মেলনে ১০ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংগঠনের  সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পরে
রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) সকালে তিনি তাঁর  সরকারি বাসভবন গণভবনে তৃণমূল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সময় দেন। সারা বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ গণভবনে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী সবাইকে জণগনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারের সকল উন্নয়ন প্রচার করতে হবে যাতে জনগণ উন্নয়ন সম্পর্কে অবগত থাকেন। তাছাড়া তিনি ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহবান জানান। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জেলা ও মহানগর আওয়ামী লীগের যেসব উপজেলা ও ওয়ার্ড সমুহের মেয়াদ শেষ হয়েছে সেসব শাখাগুলোর সম্মেলন অচিরেই সম্পন্ন করার জন্য বলেন এবং নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার আহবান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের