editor
প্রকাশিত: 7:27 PM, October 26, 2022

নিহত ময়নুল হক মজনু ( ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধি
পারিবারের পূর্ব শত্র“তার জের ধরে ইমা আক্তার নামক কলেজ ছাত্রীকে নিজ গ্রামের রাস্তা থেকে অপহরণের চেষ্টা করে আওয়ামী লীগ নেতা আফসার খানের পুত্র আমাল খান। স্থানীয় পথচারীদের বাধার মুখে ব্যর্থ হয় অপহরণের চেষ্টা। এতে ইমা আক্তারের ক্ষুব্ধ পিতা ময়নুল হক মজনু প্রতিবেশী আফসার খানের বাড়িতে গিয়ে এ ঘটনার বিচার চাইলে উল্টো থাকে বেদড়ক মারধর করে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঐদিন রাত ১০.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর মঙ্গলবার বেলা ২টায় বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নস্থ চারাবই গ্রামে।
জানা যায়, স্থানীয় চরাবই গ্রামের ময়নুল হক মজনু ও তার পুত্র তারেক আহমদের সাথে একই গ্রামের অধিবাসী ক্ষমাতাশীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা আফসার খানের বিরোধ চলে আসছে। ঐ পূর্ব বিরোধের জের ধরে আফসার খানের ছেলে আমাল খান ময়নুল হক মজনুর স্কুল কলেজ পড়োয়া ৩ মেয়েকে রাস্তা ঘাটে প্রায়ই উত্তক্ত করতো। ঘটনার দিন ময়নুল হক মজনুর বড় মেয়ে ইমা আক্তার কলেজ থেকে বাড়ি ফিরছিল। বেলা ২টার দিকে নিজ গ্রাম বালিঙ্গার রাস্তার ঢুকার পরপরই পূর্ব থেকে উৎপেতে থাকা আমাল খান ৩/৪ সঙ্গী নিয়ে ইমা আক্তারকে অপহরণের উদ্যেশ্যে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়ার চেষ্টাা করে। এসময় ভিকটিম ইমা আক্তারের চিৎকার শুনে আসপাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে চিনতে পেয়ে বিষয়টি ইমা আক্তারের পিতাকে অবগত করে। মেয়েকে অপহরণ চেষ্টাার ঘটনা শুনে ক্ষুব্ধ পিতা আফসার খানের বাড়িতে গিয়ে বিচার দাবী করেন। কিন্তু ছেলের অপরাধকে আমলে না নিয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে আফসার খান ও তার লোকজন বিচার প্রার্থী পিতাকে বেদড়ক মারধর করে। এতে ময়নুল হক মজনু গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ঐদিন রাত ১০.৩০ ঘটিকায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনায় ভিকটিম পরিবারের সদস্য ও স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আফসার খানের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লাল রায় বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই