editor
প্রকাশিত: 10:16 PM, June 13, 2023
পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের জেন্ডার ট্রান্সফরমেটিভ ট্রেনিংয়ের উদ্বোধন
দিশারী প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর উদ্যোগে দু’দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনারস অন জেন্ডার ট্রান্সফরমেটিভ ট্রেনিং ১৩ জুন মঙ্গলবার সকালে সিলেট নগরীর ধোপাদিঘিরপূর্ব পারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
ট্রেনিং কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অফিস সিলেটে উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের দিশারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আলমগীর হায়দার, সুখী জীবন প্রকল্পের রিজিওয়নাল প্রোগ্রাম ম্যানেজার মিশাল পাল, রেজিলিয়েন্স অফিসার মরিয়ম জাহান সোনালী, এডোলিমেন্ট এন্ড ইয়ুথ কো-অর্ডিনেটর সুমন কুমার প্রমুখ। প্রশিক্ষণ অনুষ্ঠানে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও বিশ্বানথ উপজেলার সকল মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য কুতুব উদ্দিন বলেন, দুর্যোগ ঝুঁকি মোকবেলায় সবাইকে এক যোগে কাজ করতে হবে। দুর্যোগের সময় জেন্ডার বিষয় বিবেচনা করে সেবা নিশ্চিত ও গর্ভবতী মহিলা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে দিশারী প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কাজ করছে। দুর্যোগ মোকবেলায় এই সংস্থার মত অন্যান্য সেবামূলক সংস্থাগুলোকে কাজ করার আহবান জানান।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবার সুযোগ ব্যাহত করে। পাশাপাশি বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থাকে ক্রমশ দূর্বল করে তুলছে। প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকি, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং এর অবকাঠামোগত সীমাবদ্ধতা, দরিদ্র্যতা, সম্পদের নায্য বন্টন ও ক্ষমতায়নে নারীর অংশগ্রহণের বাধা প্রদান, দূর্যোগকারীন সময়ে নারীর দৈনন্দিন স্বাস্থ্য বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, বিশেষ প্রাকৃতিক দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন নারী ও কিশোরীরা। তাদেরকে ঝুঁকি থেকে মুক্ত করতে সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন