editor
প্রকাশিত: 8:14 PM, June 14, 2023
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে ১২নং ওয়ার্ডের স্থানীয় আজাদ কমিউনিটি সেন্টারে শেখঘাট এবং কুয়ারপাড় অঞ্চলের নারীদের অংশগ্রহণে বিশাল নারী সমাবেশ আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় মুরব্বি ফখর উদ্দিন এর সভাপতিত্বে এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির কো-সদস্য সচিব এবং দক্ষিণ সুরমা অঞ্চলের নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির।
সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, নারী বান্ধব দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ২১ জুনের জয়যুক্ত করলে ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরো বলেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী ২১ জুনের নির্বাচনে মেয়র নির্বাচিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, তিনি সরকার থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ নিশ্চিত করে তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেট সিটিকে একটি আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ এবং নারী বান্ধব সিলেট নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ!
সভায় ১২ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ার বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়