editor
প্রকাশিত: 10:54 PM, June 20, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এখন বৃষ্টির দিন। কিছু করার নেই। কিন্তু আমাদের মনে অন্য শঙ্কা। আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী যে অবস্থা শুরু করেছেন, তাতে আমি শঙ্কিত। উনি প্রথম দিন থেকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।‘‘উনার একটা বিশাল বাহিনী আছে। শতশত বহিরাগত লোকদের এনেছেন। তারা ভোটের দিন প্রভাব বিস্তার করবে। তাছাড়া প্রশাসন পক্ষপাতিত্ব করছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। সেই বিষয়টি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি তারা ভোটে নয়, জোর করে মেয়র পদ নিয়ে যাবে।’’‘‘উনারা ভালো করে জানেন যে, ভোটের মাধ্যমে গেলে তারা হারবেন। এটাই তাদের ভয়। এজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিছু তারা করবে ইভিএম দিয়ে ও প্রশাসন দিয়ে।’’
মঙ্গলবার (২০ জুন) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল এই কথাগুলো বলেন।বাবুল বলেন, ‘‘আমার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’’নজরুল ইসলাম বাবুল বলেন, ‘‘আমি মহানগরের জনগনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। যেন আপনাদের আমানত তারা চুরি করতে না পারে। আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে। উনারা তো সাফাই গাচ্ছেন, ইভিএমে কিছু হবে না। কারচুপি তো উনারাই করাবেন।‘‘তাছাড়া ইভিএমএ শঙ্কা তো সবারই আছে। এটা চুরির মেশিন, এটা চুরির একটা যন্ত্র। উনারা প্ল্যান অনুযায়ী সব ব্যবস্থা করছেন।’’সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাবুল আরও বলেন, ‘দুটো পত্রিকায় দেখলাম উনারা ফরমায়েশি ভোট জরিপের ফলাফল দিয়ে রেখেছেন। কত ভোটে পাশ করবেন সংখ্যাটাও পর্যন্ত উল্লেখ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? তারা জনগণকে তোয়াক্কা করতেছে না। আগাম নীলনকশা করে রেখেছে। কোন প্ল্যানে, কিভাবে আগাবে।’’তিনি আওয়ামী লীগের প্রার্থীর উদ্দেশ্যে বলেন, ‘‘কারচুপির একটা সীমা আছে। সিলেটের মাটিতে এটা করতে যাবেন না। তাহলে আপনাদের সমস্যা হবে। জনপ্রতিয়তা থাকলে ভোটের মাঠে কারচুুপি ছাড়া আসেন। দেখেন আপনাদের জনপ্রিয়তা কতটুকু আছে।’ ‘‘মাঠ ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। সিলেটের মানুষ নৌকাকে প্রত্যাখান করেছে। লাঙ্গল ছাড়া কোনো জনগণ ভোট দেবেই না, ‘‘যোগ করেন বাবুল’’।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে