editor

প্রকাশিত: 9:39 PM, July 1, 2023

গোয়াইনঘাটে মন্ত্রী ইমরানের ঈদ পূর্ণমিলনী জনসভায় পরিণত

গোয়াইনঘাটে মন্ত্রী ইমরানের ঈদ পূর্ণমিলনী জনসভায় পরিণত

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। আমাদের ত্যাগের মহিমায় সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক।

তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন আজকের ঈদ আড্ডা যেন রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ ও ছাত্রলীগসহ গোয়াইনঘাট উপজেলা ও প্রতিটি ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও এতে অংশ নেন।

শনিবার (১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আড্ডা শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে আগত প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ঈদ পুনর্মিলনী হলেও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের একসঙ্গে বসার পেছনে এবং তাদের বক্তব্যে সমাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী ইমরান আহমদের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেন নেতারা। এর মধ্য দিয়ে সবার মধ্যে একটা সেতুবন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে বক্তরা দাবি করেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল বলেন, আমরা মন্ত্রী ইমরান আহমদের হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যৌথ কর্মী সভা করে যাচ্ছি। তিনি বলেন একশ্রেনীর হাইব্রিড কর্মী লোভে পড়ে ইমরান আহমদের বিপক্ষে কাজ করছেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা বলেন, সুযোগ সন্ধানী কিছু নেতাকর্মী টাকার লোভে আমাদের প্রতিপক্ষ হয়ে উটছেন।তিনি বলেন আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু বলেন, সিলেট -৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইমরানের বিকল্প নেই।

এতে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অলি উল্লাহ,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান।

এসম উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, ইউপি সদস্য মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, উপজেলা তাতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়