editor

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

1

বিশ্ব বরেণ্য কূটনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরীর ২২ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০১ সালের ১০ই জুলাই তিনি জাতীয় সংসদের স্পীকার ও সিলেট-১ আসনের সংসদ সদস্য থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। বরেণ্য এ ব্যাক্তির ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতীয় সংসদের স্পীকার ড,শিরীন শারমিন চৌধুরী পৃথকভাবে বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আজ ১০জুলাই সকাল থেকে দিনব্যাপী ঢাকা ও সিলেটে রাজনৈতিক, সামাজিক পারিবারিক ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সিলেটে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন,কবরে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত,খতমে কোরআন,আলোচনাসভা, মিলাদ,দোয়া মাহফিল ও দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ করা হবে।
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেট শহরের দরগা গেইটস্থ রশিদ মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধান সভার সদস্য এবং মাতা সিরাজুন নেছা চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন একাধারে কুটনীতিক,আমলা ও রাজনীতিক। তিনি ১৯৫৩ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন। কূটনীতিক হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ১৯৭১-৭২ সালে দিল্লীতে বাংলাদেশ মিশনের প্রধানের দায়িত্ব পালন করেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অসীম সাহসিকতা দেখিয়ে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে জনমত গঠন এবং স্বীকৃতি আদায়ে ৪০টির বেশি দেশের সাথে যোগাযোগ স্থাপন করে অন্তত ৩৪টি দেশের স্বীকৃতি আদায়ে সক্ষম হয়েছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে কূটনৈতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন সিলেটের বনেদি পরিবারের সন্তান হুমায়ুন রশীদ চৌধুরী। ওই সময় তিনি নয়াদিল্লিস্থ বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে ভারতের সংসদ অধিবেশনে ভাষণ দেন।
বাংলাদেশি হিসেবে একমাত্র তিনিই জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করার গৌরব অর্জন করেছিলেন।
তিনি ১৯৭২ সালে জার্মানীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এছাড়া সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং ভ্যাটিকানেও একই পদে অধিষ্টিত ছিলেন। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থা এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার প্রথম স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
১৯৭৫ এর ১৫ আগস্ট নৃশংসভাবে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকান্ডের সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া আশ্রয়হীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে জীবনের ঝুঁকি নিয়ে জার্মানিতে নিজ বাসায় আশ্রয় দিয়ে তাদের জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহন করেন হুমায়ুন রশীদ চৌধুরী। এ কারনে রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয় বঙ্গবন্ধুর খুনিরা।  তাঁকে ওএসডি করে দেশে নিয়ে আসা হয়।
হুমায়ুন রশীদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ‘কলেজ অব উইলিয়াম এন্ড মেরি’ থেকে ১৯৮৪ সালে ‘মাহাত্মা গান্ধী শান্তি পুরস্কার’ লাভ করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে। স্বাধীনতা পরবর্তীতে তিনি একাধারে বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত, পররাষ্ট্রসচিব, পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সবশেষে মহান জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
জাতীয় উন্নয়নের পাশাপাশি সিলেটের উন্নয়নে তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ ব্যাক্তি। জীবদ্দশায় তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দৃষ্টিনন্দন সিলেট রেলওয়ে স্টেশন নির্মাণ সহ সিলেটে অসংখ্য রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তার অবদানের কথা সিলেটবাসী এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে সিলেটের মৌলিক তথা আধুনিক সিলেট বিনির্মানের একজন রূপকার হিসেবে তাকে সিলেটের মানুষ আখ্যায়িত করে থাকেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলে জাতীয় সংসদের স্পিকার মনোনীত হন হুমায়ুন রশীদ চৌধুরী এবং ২০০১ সালের ১০ জুলাই স্পিকার থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করার মধ্য দিয়ে সেখানে চির নিদ্রায় শায়িত রয়েছেন জাতির এ শ্রেষ্ঠ সন্তান।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

7 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

1 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

2 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

3 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

2 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

6 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

7 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

1 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে

1
3