editor
প্রকাশিত: 9:45 PM, July 15, 2023
স্টাফ রিপোর্টার
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকাগুলোর মধ্যে অন্যতম নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া। এখানে আসতে পেরে আমি মুগ্ধ হয়েছি। আরো মুগ্ধ হয়েছি এখানে পরিদর্শনে আসার খবরে আয়োজকদের আতিথেয়তা পেয়ে।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মাছিমপুরে রবীন্দ্র ভাস্কর্য পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, কবির সিলেটের প্রতি ভালোবাসা বিভিন্ন লেখায় পাওয়া যায়।
বিশেষ অতিথির ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী।
মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ। বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শামসুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ এম কাসেম, এনডিসি আহসানুল আলম।
সভার শুরুতে প্রধান অতিথিকে শতবর্ষ উৎসবের উত্তরীয় আর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে মণিপুরী সম্প্রদায়ের বিখ্যাত খেশ (লাসেম্বী) ও শুভেচ্ছা স্মারক তুলে দেন মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহ।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের