editor

প্রকাশিত: 11:08 PM, July 15, 2023

কোম্পানীগঞ্জে লিজ বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে আলোচনা সভা 

কোম্পানীগঞ্জে লিজ বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে আলোচনা সভা 
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালা সাদক ও তৈয়মুরনগর মৌজার ২১৭.৭০ একর জায়গা নিয়ে ধলাই দক্ষিণ বালু মহালের দুই পাশে পাঁচটির গ্রামে কয়েক হাজার বসতি। ৭ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে মহালের ইজারা নিয়েছেন ঢালারপাড় গ্রামের তারা মিয়ার ছেলে আনোয়ার হোসেন।
বালু মহালের দুই দিকে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুইটি মাদরাসা,তিনটি মসজিদ,কমিউনিটি ক্লিনিক,হাট-বাজার। ইজারার সামান্য অংশে খনিজ বালু থাকলেও ইজারার বাইরে বিশাল রেকর্ডিও জমিতে রয়েছে মূল্যবান খনিজ বালু। ইজারার বাইরে থাকা রেকর্ডিও সেই জমি থেকে বালু উত্তোলন নিয়ে যত বিপত্তি। ইঞ্জিন চালিত লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকিতে  রয়েছে ঢালারপাড়, নতুন মেঘারগাঁও, দক্ষিণ রাজনগর, মোস্তফানগর ও দক্ষিণ ঢালারপাড়ের এ পাঁচটি গ্রামের নদী পারে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসা সহ স্থাপনা গুলো। এসব স্থাপনা ও পাঁচটি গ্রাম রক্ষায় শুক্রবার সকাল ১০ টা ঢালারপাড় চকবাজারে এক সমাবেশের ডাক দেয় ক্ষুব্দ জনতা। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বৃহত্তর ঢালারপাড় একটি ঐতিহ্যবাহী গ্রাম। ১৯৮৮ এর বন্যায় এই গ্রামটি ভেঙ্গে ছিহ্নভিন্ন হয়ে যায়। গত কয়েক বছর যাবত বালু মহালের ইজারা পক্ষ লিস্টার মেশিন দিয়ে গ্রামের রাস্তা ঘাট ও বেরিবাধ ধংস করেছে। আন্দোলন করেও তা রক্ষা করা সম্ভব হয়নি। ধলাই দক্ষিণ নদী নামে এই বছর আবারও বালু মহাল লিজ হয়েছে। ইজারার ভেতরে কোনো বালু নেই। তাই ইজারাদার পক্ষ ইজারার বাইরে থেকে কৃষি জমির নিচ থেকে বালু সরিয়ে নিচ্ছে। এতে করে শত শত একর ধানি জমিতে ফসল উৎপাদন সক্ষমতা হারাচ্ছে। হুমকির মুখে মসজিদ মাদরাসা সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন বন্ধ করে পাঁচটি গ্রাম,মসজিদ মাদরাসা ও বিভিন্ন সরকারী স্থাপনা রক্ষার জন অনুরোধ জানানো হয়েছে।
তবে ইজারাপক্ষের অংশিদাররা জানিয়েছেন স্থানীয় বসতিদের তোপের মুখে বালু মহালে লস গুনতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাঝে মাঝে প্রশাসনের অভিযানে ইজারাপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর একটা সুষ্ঠু সমাধান চান তারা। সম্প্রতি ঢালারপাড় ও ইজারাদার পক্ষের মধ্যে দ্বন্ধ সৃষ্টি হওয়ায় দুই দিন ধরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এতে করে নৌকা মালিক পক্ষ ও সাধারণ শ্রমিকরা বেকায়দার রয়েছে। দুই পক্ষের দ্বন্ধে ব্যবসায় লস হওয়ায় অনেক নৌকা মালিক তাদের নৌকা অন্যত্র পাঠিয়ে দিচ্ছে। আনোয়ার হোসেন নামে খায়ের গাও গ্রামের এক বালু ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ধরে ঢালারপাড়ের বাসিন্দারা নিজেদের বসতি রক্ষায় ঘন ঘন অভিযান দেয়। এর মধ্যে প্রশাসনের অভিযান তো রয়েছেই। ইদের পরে মাত্র চার ট্রিপ দিয়েছি। নৌকা স্টাফদের বসে বসে খাওয়াচ্ছি। অনেক টাকা লস হয়েছে। আর পারতেছিনা। তাই নৌকা অন্যত্র পাঠিয়ে দিয়েছি।
এক জরিপে দেখা যায়, ধলাই নদীতে ঈদের পরে প্রায় ৫-৬ শত নৌকা বালু পরিবহনে যুক্ত ছিল। গত কয়েকদিনে ২-৩ শত নৌকা অন্যত্র চলে গেছে। এভাবে দুই পক্ষের দ্বন্দ্ব লেগে থাকলে ধলাই দক্ষিণ নদী বালু মহালে নৌকা শূন্য হয়ে পরবে। স্থানীয় বালু ব্যবসায়ীরা এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সফর আলী জানান, ইজাবহির্ভূত ভাবে শত শত নৌকা বালু উত্তোলন করছে। লিস্টার মেশিন দিয়ে গভীর গর্ত করে বিভিন্ন সরকারী স্থাপনার আশেপাশে থেকে বালু উত্তোলন করার ফলে ঝুকির মধ্যে রয়েছে অসংখ্য স্থাপনা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন জানান, উপজেলা প্রশাসন সীমানা নির্ধারণ না করে দেওয়ায় লিস্টার মেশিন দিয়ে যত্রতত্র ভাবে বালু উত্তোলন করছে। প্রশাসন যদি সীমানা নির্ধারণ করে সেখানে ফ্লাগ অথবা সাইনবোর্ড টাঙ্গিয়ে দিতো তবে যত্রতত্র বালু উত্তোলন বন্ধ হতো। অনেক সরকারী প্রতিষ্ঠান রক্ষা পেতো।
ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে বালু মহাল ইজারাদার আনোয়ার হোসেন প্রতিবেদককে এড়িয়ে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়