editor
প্রকাশিত: 9:21 PM, July 23, 2023
সিলেট সহ দেশব্যাপী ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং বিদ্যুতের অনিয়ম, অপচয় ও দুর্নীতি বন্ধের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ২৩ জুলাই রবিবার বিকাল ২টায় নগরীর বন্দরবাজারস্থ ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ুর দাবদাহে এমনিতে জনজীবন বিপর্যস্ত, তার উপর মাত্রাতিরিক্ত ভয়াবহ বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি একেবারে নাজুক। এই পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন? দেশবাসীর জিজ্ঞাসা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণির মুনাফাখোর ফ্যান ও জেনারেটর ব্যবসায়ীরা বিশেষ অর্থনৈতিক ফায়দা হাসিল করে যাচ্ছে। এই সিন্ডিকেটদের সাথে সংশ্লিষ্ট বিভাগের কোন যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা খুবই দরকার। এই লোডশেডিং এর কারণে মানুষের দুর্গতি ও জীবন জীবিকায় প্রচন্ড প্রভাব পড়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি সরকারের গৃহীত মহাউন্নয়ন কর্মকান্ড ম্লান করে দিচ্ছে। অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতঃ এই বিভাগের কর্মরত দুর্নীতিবাজদের কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে দৃষ্টান্তমূলক শাস্তি দেশবাসী দেখতে চায়।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা মামুন রশীদ এডভোকেট, ডাঃ অরুণ কুমার দেব, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাংবাদিক শহিদ আহমদ খান, সন্তুষ দেব, পিয়ার হোসেন, যুবনেতা ইমাম হোসেন, নিয়াজ কুদ্দুস খান, সৈয়দ নুর আহমদ জুনেদ, হেলাল আহমদ চৌধুরী প্রমুখ।
সভা পরিচালনা করেন পরিষদের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন