editor
প্রকাশিত: 8:38 PM, August 23, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, ছাতা, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।। এর আগে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাউকে পেছনে রেখে নয়-সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার সম্মানের সাথে গ্রহণ ও ব্যবহার করে সু-শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান তিনি। এসময় তিনি সরকারীভাবে চালু হওয়া সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সার্বজনীন পেনশন স্কীমের সুফল ও সুবিধা গুলো তুলে ধরে বলেন, সরকারের সময় উপযুগী এ পদক্ষেপ প্রসংসার দাবী রাখে। বিষয়টি প্রচার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও তথ্য আপা সাবিহা মোস্তারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ওসি শাহ আলম, সামজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা সহকারী প্রথমিক কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্ত্তী, পিআইও কেএম মাবুব রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস সহ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগী নৃ-গোষ্ঠির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ছাতক পৌরসভা পরিদর্শন করে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সাথে মতবিময়ে অংশ নেন। সেই সাথে পৌর সভায় নির্মাণাধিন অত্যাধুনিক অডিটোরিয়াম পরিদর্শন করে এর ভূয়সী প্রসংশা করেন। পরে তিনি সহকারী কমিশনার(ভুমি)র কার্যালয় পরিদর্শন করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়