editor
প্রকাশিত: 11:05 PM, September 17, 2023
হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২৩/২৪ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ গতকাল ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৩/২৪ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী।
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামেয়র পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা সিদ্দীকুর রাহমান, এডভোকেট মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বাচ্চাদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে অভিভাবকদের সর্বদাই কর্মতৎপর ও বদ্ধপরিকর হতে হবে। এতে করে শিক্ষকদের প্রচেষ্টায় আপনার সন্তান একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল