editor

প্রকাশিত: 12:14 PM, October 6, 2023

শিক্ষকরাই পেশাদারিত্বে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কঠিন চেলেঞ্জের মুখোমুখি হন : অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ

শিক্ষকরাই পেশাদারিত্বে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কঠিন চেলেঞ্জের মুখোমুখি হন : অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ

উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার বলেন, “শিক্ষকদের মাধ্যমেই সমাজ ও সভ্যতার বিনির্মান ঘটে। একজন শিক্ষক শুধু নিজের সময়ের নেতৃত্ব দেন না বরং আগামীর নেতৃত্ব কেমন হবে সেটা নির্ধারণ করেন। সভ্যতা বিকাশের সাথে সাথে শিক্ষকতার চ্যালেঞ্জও বেড়ে চলেছে। আমি মনে করি বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই সময়ে এসে একজন শিক্ষক সবচেয়ে কঠিন পেশাদারিত্বের পরিচয় দেন।” তিনি আর বলেন, “স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে আমাদের শিক্ষকদের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে। নিজেকে সভ্যতার সর্বোচ্চ মননশীল কারিগর হিসেবে দেশ ও জাতি গঠনে সাক্ষর রাখতে হবে।”

৫ই অক্টোবর ২০২৩ খ্রি.,  রোজ বৃহস্পতিবার, মধ্যাহ্নে “The Teachers we need for the Education we want” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  সিনিয়র প্রভাষক ও একাডেমিক কো-অর্ডিনেটর কাজী মাহবুবুল আলম মঞ্জুর ও স্কুল ইনচার্জ  ও সিনিয়র প্রভাষক মরিয়ুমুন্নেছা মল্লিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার উপস্থিত সকল শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে বরণ করেন। একই সাথে শিক্ষকবৃন্দ কলেজের অধ্যক্ষকেও ফুলেল শুভেচ্ছা জানান।  এরপর শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মাহমুদ চৌধুরী এবং সিনিয়র প্রভাষক জনাব মৌসুমী আক্তার খানম। অনুষ্ঠানের সভাপতি আব্দুল ওয়াদুদ তাপাদার তার সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবশেষে কলেজের পক্ষ থেকে সকল শিক্ষককে আপ্যায়ন করানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে