editor
প্রকাশিত: 12:56 AM, November 28, 2023
জাহিদ হাসান রাতুল
উনার নাম সাইফুজ্জামান শিখর, যাকে জন্মগতই আওয়ামী লীগার বললেই চলে। পিতা মো. আছাদুজ্জামান ছিলেন মাগুরা-২ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য। মাগুরা রাজনীতিতে ছিলো যার বিশাল বিস্তার। বাবার থেকে অনুপ্রাণিত হয়েই ছাত্রলীগের মধ্যে দিয়ে শিখর ভাইয়ের রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। জেলা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় জীবন, পরবর্তী সময়ে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। যার ফলে একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেরও সুযোগ পেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর এপিএস থাকার সুবাদে শুধু নিজ নির্বাচনী এলাকা নয় বরং পুরো মাগুরা’র উন্নয়নের জন্য দীর্ঘদিন থেকে কাজ করেছেন তিনি। যার ফল স্বরূপ
২০১৮ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতিক নিয়ে প্রথমবারের মতো মাগুরা-১ হতে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে এবারও মনোনয়ন–দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। এলাকার উন্নয়নে কাজ করা, পাশাপাশি আওয়ামী লীগ কে সুসংগঠিত করে দলীয় নেতা-কর্মীদের মনে জায়গা করে নিয়েছিলেন শিখর ভাই। যার কারণে শোনা গিয়েছিলো যে, ওই আসনে উনার বিকল্প কোন প্রার্থী ছিলো না।
এদিকে যখন, ক্রিকেট খেলাকে ঘিরে সমগ্র দেশব্যাপী বির্তকিত অবস্থানে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক তখনই মাগুরা-১ আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে রাজনীতির মাঠে প্রবেশ করেই যেন মাগুরা সহ দেশের মানুষ মনে একটি চমক সৃষ্টি করেছেন তিনি।
তবে, গতকাল বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণার পর মাগুরা শহরে সাকিব আল হাসানের বাড়িতে এলাকার সাধারণ জনগণ অনেকে ভিড় করলেও স্থানীয় আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি বলে বিভিন্ন পত্রিকার সংবাদ থেকে ইতিমধ্যেই জেনেছি।
সবকিছু ঠিকঠাক থাকার পরেও শেষ মুহূর্তে এসেই সাকিব সব হিসাব–নিকাশ বদলে দিলেন। এতে বড় ধরনের ধাক্কা খাওয়ার পরেও সাইফুজ্জামান শিখর ভাই যেন অটুট রয়েছেন শেখ হাসিনার সিদ্ধান্তেই।
আজকের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে, সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য শিখর ভাই। এমনকি দলীয় নেতা–কর্মীদেরও অনুরোধ করেছেন যাঁর যাঁর জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে। তিনি বলেছেন যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক চিন্তা-ভাবনা করেই সাকিব কে এই আসনে নৌকা তুলে দিয়েছেন, যা একসময় আমার হাতে তুলে দিয়েছিলেন। এখন আমার দায়িত্ব এবারের নির্বাচনে সাকিব কে বিজয়ী করে শেখ হাসিনার হাতে নৌকা মার্কার এই আসনটি উপহার হিসেবে তুলে দেয়ার।
এবার ভাববার বিষয় যে, যেখানে সারাদেশে আমার মতো হাজারো নেতা-কর্মীরা জানে যে, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর স্বতন্ত্র প্রার্থী হলে বদলে যেতে পারে সমীকরণ। আর সেই, শিখর ভাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে প্রস্তুত। শেখ হাসিনা আর আওয়ামী লীগের প্রতি শিখর ভাইয়ের এই আত্মোৎসর্গের থেকেই আমার মতো হাজারো তৃনমূল কর্মীদের রাজনৈতিক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নেয়া উচিত।
উল্লেখ্য থাকে যে, গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছিলেন যে, ওপেন থাকবে মাঠ, দলের মধ্যে কেউ নিজেকে জনপ্রিয় প্রার্থী মনে করলে ভোট করতে পারবেন। সেখানে শিখর ভাইয়ের শেখ হাসিনার সিদ্ধান্তের উপর এমন অটুট থাকা দেখে আমি মনে করি যে, আসন্ন এই নির্বাচনে এমন একজন শিখর ৩০০ আসনের জন্যই দরকার।
পরিশেষে সমগ্র দেশব্যাপী নৌকার বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এমনটাই প্রত্যাশা রইলো।
লেখক: সাবেক ছাত্রলীগ নেতা।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে