editor

প্রকাশিত: 7:54 PM, December 31, 2023

স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

দক্ষিণ সুরমা কদমতলীতে

স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে আজ রোববার বিকেলে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, গনসংযোগ ও লিফলেট বিতরনে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল জলিল, হাসান হাফিজুর রহমান টিপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুমেল আহমদ রুশন,সেলিম আহমদ, আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, দিহান আহমদ হারুন প্রমখ।
বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ ও গনসংযোগে দক্ষিণ সুরমা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার বিকাল ৪ ঘটিকায় ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযুদ্ধা পয়েন্ট থেকে শুরু করে হুমায়ুন চত্বর পর্যন্ত লিফলেট বিতরণ, গনসংযোগ ও প্রতিবাদ মিছিল করা হয়।

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটের নামে জাতির সাথে তামাশা শুরু করেছে। নিজ দলের প্রার্থীদের ডামি সাজিয়ে নির্বাচনকে হাস্যরসে রুপান্তরিত করেছে। দেশপ্রেমিক কোন দল যেমন প্রহসনের নির্বাচনে অংশ নেয়নি, তেমনী দেশপ্রেমিক জনতাও প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবেনা। ভোটের নামে তামাশা বন্ধ করতে হবে। রাষ্ট্রের টাকা নষ্ট করে ভোটের নামে জাতির সাথে প্রতারণার জন্য সরকারের সাথে সাথে কথিত নির্বাচন কমিশনের কর্তাব্যক্তিদেরও জনতার আদালতে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ বলেন ৭১ সালে ভোটের অধিকার আদায়ের জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। আপসোস আজ স্বাধীন দেশে বিজয়ের মাস ডিসেম্বরে আমরা ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোট চোর সরকারের বিরুদ্ধে লড়াই করছি।
ইনশাআল্লাহ অচিরেই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, মুক্তি কামী মানুষের জয় হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়