editor
প্রকাশিত: 6:34 PM, January 4, 2024

সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ছে বসতঘর
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়ন এলডিপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হোসাইন এর বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ০৩ জানুয়ারি বুধবার রাত ৯টায় উত্তর বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে এই ঘটনাটি ঘটে। মোহাম্মদ আলী হোসাইন নোয়াই গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র। স্থানীয় আওয়ামী লীগের ৭/৮ জনের একটি দল রাজনৈতিক পূর্ব শত্র“তার জের ধরে এই হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে।
জানা যায়, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর রাজনীতিতে সক্রিয় থাকার কারনে মোহাম্মদ আলী হোসাইন এর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। রাজনৈতিক পূর্ব শত্র“তার জের ধরে ক্ষমাতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইন এর ইতিপূর্বে নানা ভাবে ক্ষতি সাধন করেছেন। ঘটনার রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার আব্দুল কাদির, আব্দুল মালিক শাপলু এর নেতৃত্বে ৭/৮ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইন এর বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তারা জোরপূর্বক তাদের বশতঘরে ঢুকে তলাশী চালায়। তাকে না পেয়ে তার বৃদ্ধ মা ও বোন কে অকথ্য ভাষায় গালাগালি করে ও আসবাবপত্র ভাংচুর চালায়। এ সময় তা মা ও বোন বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এক পর্যায় তারা মোহাম্মদ আলী হোসাইন এর বশতঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকার ও আগুনের শিখা দেখে আশপাশ বাড়ির লোকজন ছুটে আসিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার পর থেকে মোহাম্মদ আলী হোসাইন এর বৃদ্ধ মা ও পরিবারের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। হামলাকারী সন্ত্রাসীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোক হওয়ায় তারা থানায় মামলা করতে সাহস পাচ্ছে না।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,