editor

প্রকাশিত: 11:30 AM, March 6, 2018

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ ।। আহত ৭

4

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। ৫ মার্চ সোমবার বেলা ১টায় পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘটনার দিন দুপুর থেকে পৌরশহরের পোষ্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভা চলছিল। বেলা ১টার দিকে বিয়ানীবাজার বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল মাহফুজ ও আওয়ামী লীগের সাব্বির আহমদ, জামাল আহমদ সহ আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এই ঘটনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান খান বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫, তারিখ ০৫/০৩/২০১৮ ইংরেজি। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান এর পুত্র ফারুক আহমদ (৩৫), খাসাড়ীপাড়া গ্রামের আব্দুর রহিম এর পুত্র মিছবাহ উদ্দিন (৩০), নয়াগ্রামের আব্দুল ছত্তার এর পুত্র আব্দুল সামাদ (৪০), কোনা গ্রামের আব্দুল কুদ্দুছ এর পুত্র আব্দুল্লাহ আল মাহফুজ (১৮), ফতেহপুর বড়বাড়ির আজিজুর রহমান এর পুত্র জাহাঙ্গীর আলম (২৮), নালবহরের সফিক উদ্দিন এর পুত্র ফখরুল ইসলাম (৪৭), ফতেহপুরের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুরের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও কসবা গ্রামের আব্দুল মন্নান এর পুত্র ফখরুল ইসলাম শিপু (২২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জুবের আহমদ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
4