editor
প্রকাশিত: 2:20 PM, April 10, 2024
সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার সহস্রাধিক দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রফি চৌধুরী ফাউন্ডেশন। গত ৫ই এপ্রিল থেকে লক্ষীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় ইমাম, শিক্ষক, শিক্ষার্থীদের পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু হয়। ৬ই এপ্রিল মুহাম্মদিয়া তাহসিনুল কোরাআন মাদরাসায় ঈদ উপহার বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে ঈদের আগের দিন পর্যন্ত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় রফি চৌধুরী ফাউন্ডেশনের এই ঈদ উপহার বিতরণ করা হবে।
এর আগে রফি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সেল গঠন করে সিলেট বিভাগের চারটি জেলার বিএনপির কারাবন্দি দুই শতাধিক নেতাকর্মীকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হয়। কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া সংগঠনটির উদ্যোগে বিয়ানীবাজারের দুভাগ এলাকায় দুই কিলোমিটার গ্রামীণ ভাঙাচোরা সড়ক সংস্কার করা হয়।
রফি চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার লন্ডন প্রবাসী রফি আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই রফি চৌধুরী ফাউন্ডেশন আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার সহস্রাধিক দুস্থ এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। রফি চৌধুরী ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
8 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
1 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
1 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
7 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
4 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়