editor
প্রকাশিত: 9:30 PM, June 5, 2024
যুক্তরাজ্যের লন্ডনের মেয়র সাদিক খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। টানা তৃতীয়বারের মত লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খানকে অভিনন্দন জানাতে মঙ্গলবার (০৪ জুন) লন্ডনের সিটি হলে দুজনের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিলেটের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় আনোয়ারুজ্জামন চৌধুরীকেও এসময় ফুল দিয়ে উষ্ণ অভিবাদন জানান লন্ডনের মেয়র সাদিক খান।
সাক্ষাতকালে সাদিক খানকে সিলেটে ভ্রমনের আমন্ত্রন জানানো ছাড়াও সিলেটের দায়িত্ব নেওয়ার পর তার কর্মপরিকল্পনার নানান বিষয় তুলে ধরেন আনোয়ারুজ্জামন চৌধুরী।
সাক্ষাতকালে সাদিক খান লন্ডনে বাংলাদেশীদের ভূমিকা নিয়ে কথা বলেন। তাছাড়া বাংলাদেশে চলমান নানান উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও নিউহ্যাম কাউন্সিলর সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর শুভ আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের অর্গানাজিং সেক্রেটারী আব্দুল আহাদ চৌধুরী, ফরহাদ আহমেদ, আব্দুল হক , জুনেল মিয়া, রুহুল আলম শিপলু।-বিজ্ঞপ্তি
4 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
7 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
8 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
1 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়