editor
প্রকাশিত: 4:30 PM, March 2, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত (সভাপতি পদ)করা হয়েছে৷ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।
এব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সোমবার রাতে পৌর আওয়ামীলীগের কমিটি দেওয়া হলেও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী না হওয়াতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে নির্দেশ দেওয়া হয়েছে কমিটি স্থগিত করার জন্য।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও শৃংখলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফ চৌধুরীকে সভাপতি ও কাউন্সিলে নির্বাচিত মো. রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি পুর্নগঠন করা হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বরাবর জমা দিতে নির্দেশ করা হয়
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন