admin
প্রকাশিত: 10:22 PM, August 14, 2024
সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষার্থীসহ যারা শহিদ হয়েছেন জাতি তাদের আজীবন মনে রাখবে।
তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, আদালত থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত যেখানে আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে, জাতি তাদের ভুলবে না, ভুলতে পারে না। প্রতি বছর জুলাই-আগস্ট এই দুই মাসে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তার উদ্যোগে আজ বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় গোলাপগঞ্জ এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবির গুলিতে নিহত হওয়া সিলেটের গোলাপগঞ্জের সাত জনের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান, পীর সাহেব বরুনা।
গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কবির আহমদ ও হাফিজ আব্দুল হাকিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ হোসাইন।
মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন কানিশাইল গ্রামের নিহত হাফিজ কামরুল ইসলাম পাবেলের পিতা রফিক উদ্দিন, নিশ্চিন্ত গ্রামের নিহত মিনহাজ উদ্দিনের পিতা তৈয়ব আলী, শিলঘাট গ্রামের নিহত সানি আহমদের পিতা কয়ছর আহমদ, দত্তরাইল গ্রামের নিহত নাজমুল ইসলামের ভাই, ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিনের ভাই আবুল কালাম ও দত্তরাইল গ্রামের নিহত মিনহাজ উদ্দিনের ভাই।
দোয়া মাহফিলে গোলাপগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়