admin

প্রকাশিত: 11:04 PM, September 20, 2024

স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের নির্যাতন করেছে

বিমানবন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের সংবর্ধনাকালে মুশাহীদ তালুকদার

স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের নির্যাতন করেছে

2

যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, ঘুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তার নির্যাতনে নেতাকর্মীরা পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে দেওয়া হয়নি। এই স্বৈরাচারী শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে নিয়ে দেশটাকে লুটেপুটে খেয়েছে, যারা এদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

3

তিনি শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টায় যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তনকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খিজির আহমদ এনু, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আহমদ নাজিম পান্না, যুক্তরাজ বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবির হাসান মুহিন, সদস্য শফিক আহমদ, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন খান, লন্ডন যুবদলের সহ-সভাপতি লায়েক মিয়া, যুবদল নেতা শওকত আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আহমদ, যুবদল নেতা জামাল আহমদ, সফিক মিয়া, জালাল আহমেদ হৃদয়, মো: রুবেল আহমেদ, স্বপন আহমেদ, মাসুম মির্জা,আব্দুর রহিম, ফাহাদ আহমেদ, বাদশা আহমেদ প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর দেশে আসলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার। বিজ্ঞপ্তি

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

8 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

4 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 3 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

2 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

8 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

8 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

5 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

1
4