admin
প্রকাশিত: 9:38 PM, September 25, 2024
বরেন্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আর নেই। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
সাংবাদিকদ সমাজের দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বলিষ্ঠ কন্ঠস্বর কিংবদন্তী পেশাজীবী নেতা, আওয়ামী দুঃশাসনকালে কারা নির্যাতিত রুহুল আমিন গাজীর মৃত্যুতে বিএফইউজের অঙ্গ ইউনিয়ন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে, নিবর্তন মূলক আইন বাতিলে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন এসএমইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন,নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য এনামুল হক জুবের, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য শাহজাহান সেলিম বুলবুল ও ফয়সাল আমিন।
প্রসঙ্গত: আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় তার। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত বছরের ২৯ শে ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী।
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ