admin

প্রকাশিত: 8:15 PM, September 30, 2024

গোয়াইনঘাটে সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

8

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ‘সমন্বয়ক’ দাবি করা আজমল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ওঠেছে। তাদের অত্যাচারে দিশেহারা সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয় অন্যান্য মানুষ। তাই, আজমলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন এবং সিলেটের মূল সমন্বয়কদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

2

সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ দিঘীরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মারজানুল আযহার জুনেদ (২২)।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘৫ আগস্টের পর আজমল নিজেকে ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করে আরও কয়েক জনকে নিয়ে একটি বাহিনী তৈরি করেন এবং বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছেন। এতে স্থানীয় সাধারণ মানুষ, বাবসায়ী ও শিক্ষার্থীসহ সব শ্রেণিপেশার মানুষ ‘ভুয়া’ এই সমন্বয়ক আজমলের কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ।’

আজমলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদেও হামলা হয়েছে উল্লেখ করে জুনেদ বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) গোয়াইনঘাট উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী গোয়াইনঘাট সরকারি কলেজে আজমল হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেন। খবর পেয়ে আজমল হোসেন তার বাহিনী নিয়ে গোয়াইনঘাট সরকারি কলেজে অনুপ্রবেশ করে মানববন্ধনকারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়।’

এ ঘটনার কিছুক্ষণ পর ফের হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘কলেজ ক্যাম্পাসে আজমল হোসেন তার বাহিনী নিয়ে পুনরায় ঢুকে সেখানে থাকা স্থানীয় সাংবাদিক তানজিল হোসেনের উপর অতর্কিত হামলা চালান এবং ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী টিমের সহায়তায় সাংবাদিক তানজিল হোসেনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরে তানজিল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাটে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।’

তিনি আরও অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে আজমল তার বাহিনীর সদস্যদের নিয়ে লেঙ্গুড়া গ্রামের পূর্ব দিকে জেলা প্রশাসক ঘোষিত বালুমহালের দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তারা গোয়াইনঘাট উপজেলার ব্যবসায়ী নেতাদেরকে অবহিত করেন। এতে আজমল ও তার বাহিনী স্থানীয় বালু ব্যবসায়ীদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

বালুবোঝাই নৌকায় চাঁদা দাবি ও হামলার অভিযোগ করে তিনি আরও জানান, সিলেট শহরগামী বালুবোঝাই স্টিলের নৌকায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে আজমল বাহিনী। প্রতিবাদ করায় আজমল, কিবরিয়া, রুহুল আমিন, খসরুল আমিন ও তাদের সহযোগিরা বালু ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন।

7

ব্যবসায়ী উজ্জল মিয়া এই ঘটনায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

3

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ সভায় অংশ নেওয়া বাবর নামের এক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। বাবর উদ্দিন পরবর্তীতে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আজমল হোসেন ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গোয়াইনঘাটবাসীর ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদানের কথা জানান।
দ্রুত আজমল বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করে মো. মারজানুল আযহার জুনেদ প্রশাসন এবং সিলেটের মূল সমন্বয়কদের সুদৃষ্টি কামনা করেন।

1

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

1
8