admin

প্রকাশিত: 9:06 PM, October 3, 2024

সড়ক দুর্ঘটনা রোধে সিসিকের প্রধান নির্বাহীর সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

সড়ক দুর্ঘটনা রোধে সিসিকের প্রধান নির্বাহীর সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইফতেখার আহমেদ চৌধরীর সাথে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় সিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা: মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবিব, আইন সম্পাদক হোসাইন আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, যুব বিষয়ক জিল্লুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা সুলতানা, সদস্য শাহিন হোসেন, লায়েক আহমদ, শেখ আজিজুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে নগরীর ফুটপাত উচ্ছেদ, পথচারীদের পারাপারে নগরীর গুরুত্বপূর্ণ স্থান বন্দরবাজার দুর্গাকুমার স্কুলের সম্মুখে, রাজা জিসি হাইস্কুলের সম্মুখে, দরগাহ গেইট প্রাথমিক বিদ্যালয় সম্মুখে, শাহজালালের মাজারের সম্মুখে, মিরাবাজার প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে, সিলেট সিটি পয়েন্টের, কোর্ট পয়েন্ট জজকোর্ট সম্মুখে জেব্র ক্রসিং স্থাপনসহ নগরীর ভাঙ্গা রাস্তাগুলো সংস্কার ও নগরীতে অবৈধ সিএজি স্ট্যান্ড উচ্ছেদ সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

নিসচা মহানগরের নেতৃবৃন্দের বক্তব্য শুনে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইফতেখার আহমেদ চৌধরী বলেন, সিলেট মহানগর যানজটমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নগরীতে পথচারী ও শিক্ষার্থীরা রাস্তা পারাপারে জেব্র ক্রসিং দ্রুত নির্মাণ প্রয়োজন। সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ব্যাটারীচালিত অটোরিক্সা ও রেজিষ্টেশনবিহীন সিএনজি অটোরিক্সা অবাধ চলাচল বন্ধ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগনকে ও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফুটপাতের হকারদের জন্য লালদিঘীরপারে হকার মার্কেট নির্মাণ করে দেওয়া হয়েছে তারপরও তারা ফুটপাতে বসে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। হকারদের উচ্ছেদে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায়ই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি ফুটপাত দ্রুত হকারমুক্ত হয়ে যাবে এবং পথচারীরা স্বাচ্ছন্দে ফুটপাত ব্যবহার করতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন