admin

প্রকাশিত: 7:54 PM, October 4, 2024

বই শিশুদের এমন জগতে নিয়ে যায়, যেখানে মনোসংযোগ ও সৃজনশীলতার বিকাশ হয়

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

বই শিশুদের এমন জগতে নিয়ে যায়, যেখানে মনোসংযোগ ও সৃজনশীলতার বিকাশ হয়

‘বই হচ্ছে পকেটের ভিতর লুকিয়ে রাখা একটি বাগান’। শেখ সাদী’র এই উক্তিকে বুকে ধারণ করে সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা জজ ভবনের গেইট সংলগ্ন ২৯ নিলয়ে উদ্বোধন করা হয়েছে স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগার।  শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারের ফিতা কেটে উদ্বোধন করেন কানিজ ফাতেমা জায়গীরদার।

স্বপ্নপুরী লাইব্রেরীর ফাউন্ডার মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুন্ধরা মটরসের ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিপার এয়ার সার্ভিসের স্বত্ত্বাধিকারী খন্দকার সিপার আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।

পাঠাগারের সহকারি লাইব্রেরিয়ান কানিজ চৌধুরীর সঞ্চালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন পাঠাগারের আর্ট শিক্ষক মিলাদ আহমেদ। বক্তব্য রাখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র সিলেট ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শিক্ষার্থী আজিজ আরা জায়গীরদার, সৈয়দ আনোয়ার বখত প্রমুখ।

সভায় বক্তারা শিশুদের মোবাইল আসক্তি থেকে নিবৃত্তের লক্ষে বই পড়ার প্রতি মনোযোগী করার প্রচেষ্টা হিসেবে এই শিশু-কিশোরদের জন্য গঠিত পাঠাগারটি ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন শিশুরা খেলাধুলা ছেড়ে এবং জ্ঞান অন্বেষনের পথ পরিহার করে মোবাইল গেইমের প্রতি আসক্ত হয়ে পড়েছে। একমাত্র বই-ই পারে এই আসক্তি থেকে শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে। বই পড়ার মাধ্যমে শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে এনে একটি শান্ত, মননশীল এবং সৃজনশীল জগতে প্রবেশ করানো যায়। বক্তারা স্বপ্নপুরী কানিজ ফাতেমা জায়গীরদার পাঠাগার এই অঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই পাঠাগারের দুইটি প্রবেশদ্বার, যার একটির নামকরণ করা হয়েছে সিলেটের কৃতি সন্তান প্রয়াত আবদুল খালিক জায়গীরদার ও অন্যটি হচ্ছে সিলেটের আরেক কৃতি সন্তান প্রয়াত আব্দুন নুর জায়গীদারের নামে। মিলনায়তনটির নামকরণ করা হয়েছে মৌলভীবাজারের কৃতি সন্তান, ভূতপূর্ব পূর্ব পাকিস্তান বন মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি মরহুম মোহাম্মদ ওয়াজিদ উল্লাহ-এর নামে।

সিলেটের শিশুদের জন্যে বিশেষায়িত এই পাঠাগারটিতে সোনামনিদের জন্য থাকছে ছড়া, গল্প, সাইন্স ফিকশন, কমিকস-সহ হরেক রকমের বইয়ের সমারোহ। এছাড়াও এই পাঠাগারে প্রতি শুক্র ও শনিবার বিজ্ঞান, প্রযুক্তি, আর্টস ও ম্যাথস বিষয়গুলোর উপর কর্মশালা আয়োজন করা হবে। বইপ্রেমি ছোটদের জন্য চমৎকার আয়োজন রয়েছে এই স্বপ্নপুরী লাইব্রেরিতে। সপ্তাহের প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের বিন ইরশাদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে