editor
প্রকাশিত: 12:55 PM, March 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই। আজ বুধবার সকাল ৭টায় নগরের দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে। জানা গেছে, মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী। নগরের দরগাহ গেটের হোটেল স্ট্যার প্যাসিফিকের পরিচালক, আমদানি-রফতানি কারক প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া তার সহোদররাও ব্যবসায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন