admin
প্রকাশিত: 6:26 PM, October 12, 2024
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ৫ই আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে৷ ধর্মীয় বিভেদ নয় বা ধর্মকে পূজি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যাবে না। আমরা সংখ্যালগু ও সংখ্যাগুরু সম্প্রাদায়ে বাংলাদেশে বিভেদ চাইনা।
এখানে পুলিশ পাহারায় কেউ ধর্মকর্ম পালন করুক আমরা এটাও চাইনা, স্বাধীনভাবে নির্ভয়ে সকল মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা ধর্ম, বর্ণ বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমাদেরকে অনেকদূর এগিয়ে যেতে হবে। আমাদের সকল ধর্মের বর্ণের মানুষের অংশগ্রহনে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আমাদের ভ্রাতৃবের বন্ধনে যেন কোনো দূষ্কৃতিকারী আঘাত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতনী ধর্মের সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান। তিনি শুক্রবার নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় এই কথাগুলো বলেন।
তিনি নগরীর শিবগঞ্জের সেনপাড়া পূজা মণ্ডপ, বালুচরের দূর্গাবাড়ি পূজা মণ্ডপ, টিলাগড়ের গোপাল টিলা পূজামণ্ডপ, নাইয়রপুলের রামকৃষ্ণ মিশন, শিববাড়ির ভৈরবী পূজামণ্ডপ, কালীবাড়ি পূজা মণ্ডপ, আলমপুর মনিপুর পূজামণ্ডপ, দক্ষিণ সুরমার সাধুরবাজার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম, মহানগর বিএনপি নেতা সুদিপ রঞ্জন সেন বাপ্পুু, প্রফেসর মনিরুল ইসলাম, মহানগর তাতীদলের সভাপতি আব্দুল গফফার, মহানগর বিএনপি নেতা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মহানগর বিএনপি নেতা মতিউল বারি খোরশেদ, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাছিব, ১৯নং বিএনপির নাদির খান, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজি মুহিবুর রহমান, ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কয়সর আহমদ, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ, মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, রায়হান বক্স রাক্কু, সোহেল আহমদ, সোলেমান হোসেন, কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, দেলোয়ার হোসেন চৌধুরী, আবুল হাসনাত, জুনেদ আহমদ, জুবের আহমেদ, সাজু আহমদ, দেলোয়ার হোসেন, লিটন আহমদ প্রমুখ।
এছাড়া সেনপাড়াস্থ জাগ্রত যুব সংঘের সার্বজনীন পূজামণ্ডপে বিএনপি নেতৃবৃন্দদের স্বাগত জানান শ্রী পরিমল দেব, সভাপতি চন্দন সেন ও সাধারণ সম্পাদক সংকর চক্রবর্তী সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। বালুচর দুর্গাবাড়ি পূজামণ্ডপে স্বাগত জানান পূজামণ্ডপ কমিটির সভাপতি রাজেশ চক্রবর্তী সহ মন্দিরের পূজারীবৃন্দ। গোপালটিলা সার্বজনীন পূজামণ্ডপে স্বাগত জানান পূজামণ্ডপ কমিটির সভাপতি এডভোকেট কনকন কুমার রায়, সাধারণ সম্পাদক দোলন দেব ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক টিটন মল্লিক। দক্ষিণ সুরমা এলাকায় স্বাগত জানান, প্রতাপ চৌধুরী, রবীন্দ্র কুমার দেব, অসীম কুমার দেব, অপু ঘোষ, রাজিব সিকদার, অংশু দেব, রিকন পাল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে