admin
প্রকাশিত: 9:33 PM, October 24, 2024
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মরহুম সভাপতি কিংবদন্তি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে উক্ত শোক সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. শামীমুর রহমান।
সভাপতিত্ব করবেন স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের। দোয়া পরিচালনা করবেন মাওলানা শাহ মোঃ নজরুল ইসলাম।
এ ছাড়া নাগরিক শোকসভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক নেতা এবং সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এসএমইউজে’র সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ। -বিজ্ঞপ্তি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়