admin
প্রকাশিত: 6:55 PM, October 29, 2024
স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ‘তোমাদের পরিশ্রম আজ তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে। যারা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত। এ আলোড়ন ছড়িয়ে এগিয়ে যাও, তোমরাই বিশ্বায়নের পৃথিবীতে নেতৃত্ব দিবে। মনে রাখবে, পরিশ্রমীরা ব্যর্থ হয়না, ত্যাগ অবধারিতভাবে সাফল্য আনে। তিনি আরো বলেন, প্রতিভাকে লালন করতে হয়, শাণ দিতে হয় ; নইলে এতে মরিচা ধরে।’
স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, ফাইজা ইমতিয়াজ ও ফিমা আক্তার বিথী। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে শ্রেণিশিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার।
এরপর প্রধান অতিথি অধ্যক্ষ হক ও শিক্ষকবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রভাষকবৃন্দ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। পরিশেষে ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য স্কলার্সহোম মেজরটিলা কলেজ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ১০৬ টি জিপিএ-৫ সহ অনবদ্য ফলাফল করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে