admin
প্রকাশিত: 8:40 PM, November 8, 2024
সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে প্রতারণা মামলায় এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এয়ারপোর্ট থানার চানপুরের বাসিন্দা রফিক মিয়ার পুত্র ইজ্জত মিয়া (৪২)।
পুলিশের সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ইজ্জত মিয়া বিভিন্ন প্রতারণার সাথে সম্পৃক্ত। বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। যার মামলা -০৭ তাং- ১০/০৯/২০২৪ইংরেজি ধারা- ১৪৩/৪৪৭/৩৪১/৪০৮/৪২০/৩৮৫/৫০৬ পেনাল কোড- ১৮৬০।
এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাতে সিলেট এয়ারপোর্ট থানা অভিযান চালিয়ে ঔ ব্যক্তিকে আটক করা হয়েছে। তার উপর প্রতারণার মামলা রয়েছে। মামলাটি করেছেন আব্দুল আহাদ প্রকাশ সুমন (৩১) নামের এক ব্যক্তি। শুক্রবার দুপুর ২টার দিকে আটককৃত ব্যাক্তিকে আদালতে হাজির করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন