editor

প্রকাশিত: 2:51 PM, March 3, 2021

হাইকমান্ডের নির্দেশে ঘর গোছাতে সক্রিয় সিলেট বিএনপি

হাইকমান্ডের নির্দেশে ঘর গোছাতে সক্রিয় সিলেট বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বছর ঘুরলেও ঘর সাজাতে পারেনি সিলেট বিএনপি। জেলার কার্যক্রম চলছে ‘কচ্ছপ’ গতিতে। আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম। ঝিমিয়ে পড়েছে মহানগর বিএনপি’র কার্যক্রমও। নেতাদের গা-ছাড়া ভাব। এই অবস্থায় দল পুনর্গঠনে হস্তক্ষেপ করছে হাইকমান্ড। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপি’র সম্মেলনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ই মার্চ হাইকমান্ড বসছে মহানগর বিএনপিকে নিয়ে। ভেঙে দেয়া হচ্ছে মহানগর বিএনপিকেও। ত্যাগী নেতাকর্মীদের প্রশ্ন- সিলেট বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী নয়। এই অবস্থায় মাঠের রাজনীতিতে তারা কতোটুকু ভূমিকা রাখতে পারবে। তবে জেলার নেতারা জানিয়েছেন- সিলেট বিএনপি দল গোছানো ও মাঠের রাজনীতি সমান্তরালভাবেই এগিয়ে নেবে। এরই মধ্যে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ভেতরকার দ্বন্দ্ব মিটে গেছে। ফলে এখন আরো বেশি গতি নিয়ে জেলা বিএনপি এগিয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যে গণতান্ত্রিকভাবে জেলার সম্মেলন করা সম্ভব বলে জানান তারা। সিলেটে প্রধান দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপি’র ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল প্রায় একই সময়ে। ২০১৯ সালের শেষদিকে দু’টি দলেই তাদের দল গোছানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু আওয়ামী লীগ দল গোছানোর পর্ব শেষ করেছে অনেক আগেই। জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শক্তি নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছে। কিন্তু বিএনপি এখনো সেই প্রক্রিয়ার অর্ধেকও করতে পারেনি। ২০১৯ সালের অক্টোবরে জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। বলা হয়েছিল- ওই আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেবে। কিন্তু ১৭ মাসেও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করতে পারেনি। আগামী সপ্তাহ থেকে জেলা বিএনপি তাদের ইউনিয়ন সম্মেলন শুরু করবে বলে জানিয়েছেন জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি জানান- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ভেতরে কিছুটা ‘মনোমানিল্য’ ছিল। সেটি দূর করা হয়েছে। ইউনিয়ন, উপজেলা সম্মেলন শেষ করে আগামী দুই মাসের মধ্যে জেলা সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি। বিএনপি নেতারা জানিয়েছেন- গত ২৫শে ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতারা ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আহ্বায়ক কমিটির ভেতরে মনোমালিন্যের বিষয়টি আলোচিত হয়েছে। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামগ্রিক বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপি’র সম্মেলনের তাগিদ দিয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের পর জেলা বিএনপি’র নেতারা দল গোছাতে সক্রিয় হয়েছেন। ইতিমধ্যে মাঠ পর্যায়ে দল গোছানোর একটি রোডম্যাপ তৈরি করতে যাচ্ছেন। ওই রোডম্যাপ অনুযায়ী দ্রুততম সময়ের ভেতরে তারা ইউনিয়ন ও উপজেলা, পৌর সম্মেলন করবেন। জেলার আহ্বায়ক জানান- তাদের ৪০টি ইউনিয়নে সম্মেলনের কার্যক্রম প্রায় প্রস্তুত। ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করলে রমজানের আগেই সম্মেলনের মাধ্যমে জেলার নতুন কমিটি গঠন করা সম্ভব হবে। এদিকে- ভেঙে ফেলা হচ্ছে সিলেট মহানগর বিএনপি’র কমিটিও। জেলা বিএনপি’র পর মহানগর বিএনপি ভেঙে দেয়ার গুঞ্জন শুরু হলেও করোনার কারণে সেটি স্থিমিত হয়ে যায়। অবশেষে দলের হাইকমান্ড সিলেট জেলা বিএনপি’র নেতাদের ঢাকায় ডেকেছেন। ১৪ই মার্চ ঢাকায় সিলেট মহানগর বিএনপি’র সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চ্যুয়াল বৈঠক হবে। ওই বৈঠকে কিংবা তার পরে মহানগর বিএনপি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন জানিয়েছেন- মহানগর বিএনপি’র বর্তমান কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। দলের হাইকমান্ড যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কার্যক্রম শুরু করা হবে। এদিকে- সিলেট বিএনপি’র ঘর গোছানোপর্ব এবং আন্দোলন এক সঙ্গে চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, মাঠের আন্দোলনে বিএনপি সব সময়ই সোচ্চার। বিগতদিনে মামলা মোকাদ্দমায় জর্জরিত হয়েছে সিলেট বিএনপি। এরপরও নেতারা আন্দোলনে পিছিয়ে নেই। কেন্দ্রীয় কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করা হচ্ছে। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, ঘর গোছানো ও আন্দোলন একসঙ্গে চলবে। বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের প্রয়োজনে যখন যা প্রয়োজন তাই করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন