admin

প্রকাশিত: 10:05 PM, November 18, 2024

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দোয়া ও ভোট চাইলেন অলিউর রহমান সাদ্দাম

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দোয়া ও ভোট চাইলেন অলিউর রহমান সাদ্দাম

আসন্ন ৩০ নভেম্বর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সকল সদস্য ও ভোটারদের নিকট দোয়া চেয়েছেন বন্ধন টেইলার্স এন্ড ফেব্রিক্স এর স্বত্ত্বাধীকারি অলিউর রহমান সাদ্দাম।

অলিউর রহমান সাদ্দাম সভাপতি পদে মার্কা হচ্ছে চেয়ার।

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে অলিউর রহমান সাদ্দাম বলেন, আমি একজন অতি সাধারণ মানুষ। আমি নিজের পরিবার পরিজনের হালাল রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে থাকি। তার পাশাপাশি যথাসম্ভব সমাজ, এলাকা ও দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে থাকি। সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণমূখী কাজ করতে গিয়ে মানুষের অসংখ্য ভালোবাসা পেয়েছি। তেমনি ভাবে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জিন্দাবাজার সিলেট- এর ব্যবসায়ী সমিতির উন্নয়ন ও অগ্রগতির সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সমিতির সদস্যদের উৎসাহ অনুপ্রেরণায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আশা করি আগামী ৩০ নভেম্বর সমিতির নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি সমিতির পদত্ত সকল দায়-দায়িত্ব সততা ও নিষ্ঠার পালন করার অঙ্গিকার করছপ। তাই চেয়ার মার্কায় ভোট দিয়ে ব্যবসায়ীবৃন্দের সেবা করার সুযোগ দিন।

জানা যায়, অলিউর রহমান সাদ্দাম বিভিন্ন ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, বন্ধন বিজনেস গ্রুপের চেয়ারম্যান, বন্ধন টেইলার্স এন্ড ফেব্রিক্স এর স্বত্বাধিকারী, নিউ বন্ধন গার্মেন্টস এর স্বত্বাধিকারী, মাওয়া গার্মেন্টস এর পরিচালক, জাউয়াবাজার ইউনিয়নের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, সিলেট হস্থ ছাতক সমিতির সাংগঠনিক সম্পাদক, সিলেট হস্থ ছাতক দোয়ারা ফোরাম এর কোষাধ্যক্ষ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, সুনামগঞ্জ বিজয় সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী কমিটির সদস্য, রোটারি ক্লাব সিলেট হোয়াইট স্টোন এর ক্লাব মেম্বার, সিলেট হস্থ সুনামগঞ্জ সমিতির সদস্য সহ আরো বিভিন্ন ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও